- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ১৪ মার্চ , ২০২৬
দেশের অন্যতম স্বাধীন তৃতীয়-পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টেকনোটেক্স টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স লিমিটেডের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জনাব আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধান ও সম্পাদনায় এই ইফতার মাহফিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে টেকনোটেক্সের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, টেকনোটেক্স টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স লিমিটেড পোশাক, টেক্সটাইল, পাদুকা, জ্বালানি, সিরামিক এবং ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন শিল্প খাতে নিরীক্ষা, পরিদর্শন, সার্টিফিকেশন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত মূল্যায়ন সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক মানদণ্ড ও ক্রেতার প্রত্যাশা পূরণে দক্ষ অডিটরদের মাধ্যমে সেবা প্রদানে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গ্রাহক ও অংশীজনদের ব্যাপক আস্থা অর্জন করেছে।

