- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ মার্চ , ২০২৬
রেজাউল করিম রেজা, মানিকগঞ্জপ্রতিনিধি
নির্বাচনের আগেই উন্নয়নের নজির স্থাপন করলেন ৬নং চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল মাহবুব। দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি কাঁচা রাস্তা নিজ অর্থায়নে সংস্কার ও নির্মাণ কাজ শুরু করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতো। মোটরসাইকেল আরোহীদেরও চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিষয়টি গুরুত্ব দিয়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ হাতে নেন মাহফুজুল হক সোহেল
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, “এতদিন শুধু প্রতিশ্রুতি শুনেছি, এবার কাজ দেখছি। নির্বাচনের আগেই নিজের অর্থে রাস্তা করে দিচ্ছেন—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুল হক সোহেল বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। নির্বাচিত হওয়া বা না হওয়া বড় বিষয় নয়—মানুষের কষ্ট কমানোই আমার মূল লক্ষ্য। তাই ব্যক্তিগত অর্থায়ন

