- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬
স্টাফ রিপোটার:
ময়মনসিংহ কেওয়াটখালী মোড়লবাড়ি মরহুম আফজাল হোসেন এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যম্প ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা সময় কেউয়াটখালী মধ্যপাড়া ফ্রী মেডিকেল চেকআপ করা হয়। এখানে প্রায় ৫শতাধিক রোগী ফ্রী চিকিৎসা নিয়েছে । গরিব ও অসহায় ১২ জনকে হুইল চেয়ার বিতরণ করেন। হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা গরিব অসহায় মানুষ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক, অ্যাড. দিদারুল ইসলাম খান রাজু বলেন, মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে অবহেলিত গরিব,অসহায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা যুবদল কাজ করে যাচ্ছে৷ এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে আমার যুবদল কর্মী ফরহাদ । আমি অবশ্যই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সব সময় গরিব অসহায়দের পাশে এভাবে থাকবে যুবদল কর্মীরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম আফজাল হোসেনের বড় সন্তান, মো: সাখাওয়াত হোসেন ফরহাদ বলেন, আমার বাবা যখন অসুস্থ্য ছিলেন আমার বাবা'কে বারবার মেডিকেলে নেওয়ার জন্য প্রয়োজন ছিলো। আমি তখন সরকারী এম্ভুলেন্স চাওয়া হলে তখন বিভিন্ন কাঠগোড়া পেরিয়ে এম্ভুলেন্স আনতে হতো। এই কষ্ট রাঘব করার জন্য আমার এলাকায় আমি প্রায় ১০ বছরে প্রায় ৬০০ জনকে এম্বুলেন্স ফ্রী দিয়েছি। আমার এই কার্যক্রম সব সময় থাকবে। আজ ১২ জনকে হুইল চেয়ার বিতরণ করেছি। ময়মনসিংহ বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ৫শতাধীক রোগীর পরীক্ষা-নিরীক্ষা ঔষুধ সরবরাহ করা হয় বলেও জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম আকন্দ, ২০নং ওয়ার্ড বিএনপির যগ্ম আহ্বায়ক আহম্মেদ অলি, ২০ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক দিন মোহাম্মদ দিনু, ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাব্বি, সাগর, সাব্বির, ফালু, প্রমুখ।

