- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ০৪ এপ্রিল , ২০২৬
কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ তারিখ) সন্ধ্যায় উপজেলার ২৪শে চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন -ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাদাত আনার,
ময়মনসিংহ সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল হক, ময়মনসিংহ সদর আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ ইশক লিটন, জেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিঠু এবং নাট্যকার এবি সিদ্দিক পি.এ.এম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফুলবাড়িয়া উপজেলার আহ্বায়ক ও ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম খোকা।
অনুষ্ঠানের শেষ স্থানীয় শিল্পী বাছেদসহ আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

