দেবীগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত 

IMG-20260225-WA0015

পঞ্চগড় প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা: অগ্নি শিখা স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।

সভায় ইউনিয়নভিত্তিক মামলার অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সহজ, স্বল্প ব্যয়ে ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, নারীদের বিচারপ্রাপ্তি নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com