মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারী কলেজের বৃক্ষরোপন কর্মসূচী

Dailyreporttm_20260520_181710_0000

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতনিধি;

মুক্তাগাছা নগরের শহীদ স্মৃতি সরকারী কলেজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠ প্রাঙ্গনে‘ ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এ প্রতিপাদ্য নিয়ে কর্মসূচিটি পালন করা হয়। শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান কলেজ চত্বরে একটি নিম গাছের চারা রোপন করে এ কর্মসূচিটির উদ্বোধন করেন। পরে রোভার স্কাউটস ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপন করে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দিন, বৃক্ষরোপন কর্মসূচীর আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানান নাহিদ, সহকারী অধ্যাপক ফাহিম হোসেন সাগর, প্রভাষক শামীমা নাসরীন, মোঃ শামছুর রহমান, এস এম গোলাম মোক্তাদির, খুকী আক্তার প্রমূখ। বৃক্ষরোপন শেষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও পথচারীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com