ময়মনসিংহে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে জখম

Dailyreporttm_20260523_003030_0000

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

ময়মনসিংহ নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রকিব (২৬) নামের এক কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে রনি, লাকি ও রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২১ মে বিকেল ৫ টার দিকে নগরের কাচারি নূর মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত রকিব মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ছাত্রের বড় ভাই মো. রাসেল আহম্মেদ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, আহত রকিব তার শ্বশুর আনিসুর রহমানের একটি জমি সংক্রান্ত কাজে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন। এ নিয়ে নগরের আরকে মিশন রোড এলাকার বাসিন্দা রনি, লাকি, রাব্বি ও মিশিরের সাথে তার পূর্বপরিচয় ছিল। অভিযুক্তরা রকিবকে প্রস্তাব দেয় যে, তাদের টাকা দিলে তারা জমির কাজটি করে দেবে। কিন্তু রকিব এই অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করলে তারা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতে থাকে।

গত ২১ মে রকিব তার শ্বশুরের ওই জমির কাজে কাচারি নূর মসজিদ এলাকায় যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা রনি, লাকিসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রকিবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাদী রাসেল আহম্মেদ জানান, "আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই তারা এই হামলা করেছে। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছে, তারা অভিযোগটি হাতে পেয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com