দৌলতপুরের সৌন্দর্যের তালিকায় নতুন মাত্রা: নিলুয়া বিল ভিউ পয়েন্ট

IMG-20260608-WA0109

রেজাউল রেজা মানিকগঞ্জ প্রতিনিধি:-

মানিকগঞ্জ থেকে দৌলতপুর উপজেলার প্রবেশদ্বার নিলুয়া মোড়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন “নিলুয়া বিল ভিউ পয়েন্ট”, যা ইতোমধ্যেই এলাকাবাসী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি তোলা ও অবসর সময় কাটানোর জন্য এটি এখন নতুন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ ভিউ পয়েন্টটি পরিকল্পনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। প্রকল্প বাস্তবায়নে সার্বিক নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন। সহযোগিতা করেন সহকারী উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম এবং নকশা প্রণয়ন ও নির্মাণ তত্ত্বাবধানের দায়িত্ব পালন এত এন্টার প্রাইজ।

নিলুয়া বিলের মনোরম পরিবেশকে কেন্দ্র করে নির্মিত ভিউ পয়েন্টটিতে রয়েছে আধুনিক নকশার ওয়াকওয়ে, নিরাপদ রেলিং এবং আকর্ষণীয় DAULA❤️TPUR” সাইনবোর্ড, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিলের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতারা।

স্থানীয় বাসিন্দাদের মতে, নিলুয়া বিল ভিউ পয়েন্ট শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, বরং এটি দৌলতপুর উপজেলার সৌন্দর্য ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। পাশাপাশি স্থানীয় পর্যটন বিকাশ এবং এলাকার ইতিবাচক ভাবমূর্তি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

দৌলতপুরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে তোলা এই উদ্যোগ নিঃসন্দেহে উপজেলার জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন। নিলুয়া বিল ভিউ পয়েন্ট এখন দৌলতপুরবাসীর গর্ব এবং আগত দর্শনার্থীদের জন্য এক নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com