জিয়নপুর ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

IMG-20260614-WA0007

রেজাউল করিম রেজা মানিকগঞ্জ প্রতিনিধি:-

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় জিয়নপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর কামরুল ইসলাম, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান তোতা, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতোয়ার রহমান, ইউপি সদস্য মো. ফজলুল মিয়া, জিয়নপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু আহমেদ এবং যুবদলের নেতা সাইদুর রহমান।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com