মুক্তাগাছায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

IMG-20260616-WA0077

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;

ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবন শেষে একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হীরাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী| শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এ আয়োজন| নমঙ্গলবার (১৬ জুন) মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের এ.কে.এম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের বাড়িতে গিয়ে ফুল সজ্জিত গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন| পরে বিদ্যালয় মাঠে বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকেরা ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনা মঞ্চে নিয়ে যান| এ সময় মঞ্চে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়| প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন| বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থী খাদেমুল আলম বলেন, “স্যারের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়| তিনি ছিলেন অত্যন্ত সময়নিষ্ঠ ও দায়িত্বশীল একজন শিক্ষক| মফ¯^লে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত হতে পেরেছে তার সুশাসন ও শিক্ষাদানের কারণে|”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক বাঁশাটি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু বলেন, “স্যারের নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা থেকে আমরা অনেক কিছু শিখেছি| তার আদর্শ অনুসরণ করলে যেকোনো শিক্ষক দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন|”

জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা শুরু করেন এবং প্রতিষ্ঠাকাল থেকে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন| ২০০৭ সালে একটি অভিযোগের পর সাময়িকভাবে চাকরি ছাড়লেও ২০০৮ সালে জেলা শিক্ষা অফিসের তদন্তে পুনরায় দায়িত্ব ফিরে পান| এরপর দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন তিনি|

অনুষ্ঠানে সহকারী শিক্ষিক শাহিনা ইয়াসমিনের অবসরকালীন বিদায় স¤^র্ধনা ও অফিস সহকারী মরহুম আব্দুল কুদ্দুছকে আজীবন মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে| অনুষ্ঠানে উপজেলা নমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহ-শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| হাবীবুর রহমান হীরা ২০২৪ সাল থেকে অদ্যাবধি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন|


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com