ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

fair-news-service_69b3589acdb49-1773361306

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান ইরাকের আকাশে দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। এসব রিফুয়েলিং বিমানের মাধ্যমে যুদ্ধবিমানকে মাঝ আকাশেই জ্বালানি সরবরাহ করা হয়।বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইরাকের আকাশসীমায় থাকা দুটি বিমানের মধ্যে একটি কেসি-১৩৫ মডেলের বিমান দুর্ঘটনায় পড়ে। অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। সেন্টকম জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-কোনো শত্রুপক্ষের হামলা বা ভুলবশত ছোড়া গোলার আঘাতে এই দুর্ঘটনা ঘটেনি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানও পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে, কিছু অসমর্থিত সূত্রের দাবি-বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আরেকটি সূত্র বলছে, দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সূত্র: আল জাজিরা।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com