মুক্তাগাছায় সংরক্ষিত মহিলা এমপিকে সম্বর্ধনা

Dailyreporttm_20260516_185330_0000

 

ফেরদৌস তাজ, মুক্তাগাছা (ময়মনসিংহ)

১১দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নিকে সম্বর্ধনা জানিয়েছে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার বিকালে নন্দীবাড়ী পরিষদ অডিটোরিয়ামে এ সম্বর্ধনাটি অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা মহিলা জাম্য়াাতের সাধারণ সম্পাদক মাসুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ১১দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি ও্র অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা জামায়াতের সেক্রেটারী কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারী ডা. সেতারা বেগম, কামরুন্নাহার কোহিনুর, মুক্তাগাছা উপজেলা সহকারী সেক্রেটারী রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারী তামান্না সুলতানা, সদস্য সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন, আবেদা সুলতানা প্রমূখ।

সম্বর্ধিত এমপি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বক্তব্যে বলেন, নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো। বিশেষ করে মুক্তাগাছার নারীদেরকে নিয়ে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃাষ্টি করা হবে। তিনি মুক্তাগাছার নারী ও সকল মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, আপনারা নির্বাচনে বিজয়ী হয়েছেন। যে পরিমান ভোট দিয়েছেন তাতেই আমরা বিজয়ী । এই কারনেই আমি আজ এমপি হতে পেরেছি। এরই মধ্যে ৮০ হাজার ৮০০টাকা বরাদ্ধ পেয়েছি তা ১০টি ইউনিয়নে সমন্বয় করে বিতরণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দুর্নীতি সুযোগ পাবে না। জুলাই আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ও আন্দোলনের ছাত্র-জনতার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতেই মহিলা জামায়াতের নেতৃ ও কর্মীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সহ¯্রাধিক মহিলা নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com