শেরপুরের গজনীতে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

Dailyreporttm_20260728_161241_0000

নিজস্ব প্রতিবেদক:

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার, ২৮ জুলাই ঝিনাইগাতী উপজেলার গজনী নামক স্থানে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গজনী এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাদক পাচারের সাথে সম্পৃক্ত ৫ জন পলাতক আসামিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স ও কঠোরতা নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com