বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত আদর্শ উপজেলা মুক্তাগাছা উদযাপন ও ঘোষণা

Dailyreporttm_20260721_163057_0000

ফেরদৌস তাজ, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত আদর্শ উপজেলা হিসেবে উদযাপন ও ঘোষণা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়| সোমবার সকালে মুক্তাগাছা শহরের নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র| যুব ফোরামের রেজুয়ান আল কাফি ও শিশু ফোরামের সিনথিয়ার সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, নর্দান বাংলাদেশের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, ভেটেরিনারী সার্জন আনোয়ার পারভেজ নিহন, ইসলামকি ফাউন্ডেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমূখ|

প্রধান অতিথি এ সময় গ্যালারী পরিদর্শন করেন ও বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত করণে আদর্শ উপজেলা ঘোষণা, ফলক উন্মোচন এবং ঘোষণা পত্রে ¯^াক্ষর করেন| এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিশু প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতা ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ গ্রহন করেন| বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মুক্তাগাছা এ অর্জন করতে সক্ষম হয়েছে|এ ধারা অব্যাহতরাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়|

অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের নিরাপদ, শিক্ষাবান্ধব ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়| অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সাবিক সহযোগিতা করে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা|

 

 


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com