- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: রবিবার, ১২ জুলাই , ২০২৬
স্টাফ রির্পোটারঃ
ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমিতি বাজারে আয়োজিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। ৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঘাগড়া ইউনিয়ন বিএনপি র সাবেক সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি র সদস্য মোঃ হাফিজ উদ্দিন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃআশরাফুল ইসলাম নাদু।
এ সময় ঘাগড়া ইউনিয়ন বিএনপি র সাবেক সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি র সদস্য মোঃ হাফিজ উদ্দিন আরো বলেন, মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় ঘাগড়া ইউনিয়ন থেকে মাদকের মূল উৎপাটন করতে হবে। স্থানীয় তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

