Dailyreport Live
Dailyreport Live
Friday, 07 Aug 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

মোঃ ফরহাদ আলী (মায়া) ময়মনসিংহ:

কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মিয়া (৩৩) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বুধবার ৭ আগস্ট, মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর থানার মহিষারণ-অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া নেত্রকোনা সদর এলাকার বাসিন্দা। 

র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী। রিপন পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। এই পরিচয়ের সুযোগ নিয়ে সে কিশোরীকে বিভিন্ন কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখাত এবং পরিবারের অগোচরে তাকে নানা কুপ্রস্তাব দিত।

গত ৩০ জুলাই রাত ৮টার দিকে রিপন জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নেয়। সেখানে সে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত রিপন গা ঢাকা দেয়। এদিকে ঘটনাটি নজরে আসার পরপরই র‍্যাব-১৪ এর সদর কোম্পানির একটি গোয়েন্দা দল তদন্ত শুরু করে এবং প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি করে 

গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট রাত ১২টায় ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Your application license has expired!
Contact bdtask.com