Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 05 Aug 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিজেই স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা সৃষ্টি এবং মানবসেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত রক্তদান কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুমন কান্তি সাহা, মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, সাংবাদিক ও সংগঠক ফেরদৌস তাজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

আয়োজকরা জানান, জাতীয় দিবসকে অর্থবহ করে তুলতে জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Your application license has expired!
Contact bdtask.com