Dailyreport Live
Dailyreport Live
Thursday, 30 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক কবি ও গীতিকার জালাল উদ্দীন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এক বিশেষ স্মরণসভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। 

জালাল চেতনা পরিষদ, ময়মনসিংহের উদ্যোগে ৩১ জুলাই (শুক্রবার) ময়মনসিংহ সাহেব আলী রোড নতুন বাজার মেজবান খানা রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বাউল সাধক জালাল উদ্দীন খাঁর কালজয়ী সৃষ্টি ও তার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই সুর শ্রদ্ধার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জালাল উদ্দীন খাঁর রচিত কালজয়ী বাউল গান ও মরমি সুর পরিবেশন করেছেন শিল্পী মিজান বাউলা, শাহানাজ সাথী, রাকিব হাসান, আমির ফকির, হীরক কবির এবং তালুকদার মোশাররফ। তাদের সুরের মূর্ছনায় মেতে উঠবে ময়মনসিংহের বাউল অনুরাগী ও দর্শকরা। 

শিল্পী হীরক কবির জানিয়েছেন, জালাল উদ্দীন খাঁ শুধু একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক ও মানবতাবাদী সাধক। তার স্মরণে আয়োজিত এই প্রজন্মের সুর শ্রদ্ধা সকল বাউলপ্রেমী, সংস্কৃতিকর্মীদের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

Your application license has expired!
Contact bdtask.com