Dailyreport Live
Dailyreport Live
Tuesday, 28 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান,বকশীগঞ্জ, জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে আঃ ছাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামান এর ছেলে।

নিহতের ভাতিজা সামিউল হক জানান, বুধবার বিকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের ধানি জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিতে যান আঃ ছাত্তার। এ সময় সেচ পাম্পের মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Your application license has expired!
Contact bdtask.com