Dailyreport Live
Dailyreport Live
Saturday, 25 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ভুলবশত ওষুধ মনে করে কীটনাশক পান করার পর শাহ আলী (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহ আলী কুশলনগর উত্তরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ শাহ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। ঘটনার সময় বিকালে ঘরের ভেতরে থাকা ওষুধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতলটিকেই নিজের নিয়মিত খাওয়ার ওষুধ বলে পান করে ফেলেন তিনি। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না।

কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে এসে দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন এবং তাঁর মুখ দিয়ে ফেনা উঠছে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারের কারো সাথে তাঁর কোনো ধরনের সমস্যা ছিল না। বৃদ্ধ বয়সের কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুশলনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

Your application license has expired!
Contact bdtask.com