Dailyreport Live
Dailyreport Live
Monday, 20 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মোঃ ফরহাদ আলী (মায়া) ময়মনসিংহ:

মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় অভিমান ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত ইসমাইল ওই এলাকার সেলুন শ্রমিক আবুল কালামের ছেলে।

নিহতের মা রাহেলা বেগম জানান, গত রাত সাড়ে ৭টার দিকে ইসমাইল বাড়িতে আসে এবং আমার কাছে ২০০ টাকা চায়। আমার হাতে সে সময় কোনো টাকা না থাকায় আমি অন্যের কাছ থেকে টাকা ধার করতে যাই। টাকা জোগাড় করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দেখি আমার ছেলে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আছে। 

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, ইসমাইলের বাবা আবুল কালাম গ্রামে গ্রামে ঘুরে মানুষের চুল কাটার কাজ করেন। তিনি কাজের জন্য দূরে গেলে চার-পাঁচ দিন পর পর বাড়ি ফেরেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। পরদিন লোকমুখে ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে আসেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Your application license has expired!
Contact bdtask.com