Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 15 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ | জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী নামের ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর বগারচর ইউনিয়নের টাঙ্গারি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইছাহাক ওই গ্রামের রাসেলের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের দিকে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি দুর্ঘটনাজনিত হওয়ায় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Your application license has expired!
Contact bdtask.com