Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 15 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ | জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, ‘শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। জাতি তাদের অবদান আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের কাছে শহীদদের সেই মহান আদর্শ ও চেতনা পৌঁছে দেওয়া।’

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল ইসলাম বাবু।

এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন এবং জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Your application license has expired!
Contact bdtask.com