Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 08 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় মেয়ের বিয়ে চরম অর্থ সংকটে পড়েছেন দৃষ্টি প্রতিবন্ধী বাবা সাইদুল ইসলাম। সংকটময় সময়ে পরিবারটি পাশে দাড়িয়েছে মাহাবুর ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে দৃষ্টি প্রতিবন্ধী সাইদুল ইসলামের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন মাহাবুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহাবুর রহমান। দৃষ্টি প্রতিবন্ধী সাইদুল ইসলাম ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। তিনি জন্মগত ভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। স্ত্রী ও দুই সন্তান দিয়ে কংস নেতাই নদীর পাড়ে বসবাস করে। বসতভিটা ছাড়া নেই কোন জমিজমা। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কোন কাজ করতে পারেন না সাইদুল ইসলাম। কোন রকম খেয়ে না খেয়ে জীবন পার করলেও মেয়ের বিয়ে দেওয়া নিয়ে পড়েছেন চরম অর্থ সংকটে। এমন সময়ে মাহাবুর ফাউন্ডেশন পাশে দাঁড়ানোয় খুশি তিনি। সাইদুল ইসলাম বলেন, আমার এই কঠিন সময়ে সহযোগিতা করায় মাহাবুর ভাইয়ের জন্য দোয়া করি। এব্যাপারে মাহাবুব ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহাবুর রহমান বলেন, আমি সমাজের গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাদের মাঝে আমি জীবনের আনন্দ খুজে পাই। ভবিষ্যতেও ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কার্য়ক্রমের ধারা অব্যাহত থাকবে।

Your application license has expired!
Contact bdtask.com