Dailyreport Live
Dailyreport Live
Tuesday, 07 Jul 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) সম্পন্ন হয়েছে। গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত হোটেল আলীশান মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আশরাফিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেনকে সভাপতি, এমদাদীয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইসলামিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ করে ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আব্দুল্লাহেল মামুন; সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম তারা, এফ. এম. ওবায়দুল হক, মো. রফিকুল ইসলাম ও মো. শাহিনুর ইসলাম; অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, মো. শরীফ মিয়া ও মো. মোনায়েম মুন্না।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনজুরুল ইসলাম, জান মিয়া জানু, মো. মশিউর রহমান, মো. আব্দুল্লাহ আল হাদী, মো. আরিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান ও মো. আকবর আলী।

নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার মো. সেলিম মিয়া জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্যানেলটির বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কর্মকর্তারা জানান, আগামী ২০২৯ সালের জুলাই মাস পর্যন্ত তিন বছর মেয়াদে তারা সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, প্রকাশকদের বিভিন্ন সমস্যা সমাধানসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন।

Your application license has expired!
Contact bdtask.com