Dailyreport Live
Dailyreport Live
Thursday, 25 Jun 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

মাত্র আড়াই বছরে একটি ইউনিয়নের সামগ্রিক চিত্র বদলে দেওয়ার জন্য খুব একটা দীর্ঘ সময় নয়। তবে এই স্বল্প সময়ের মধ্যেই নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করে ময়মনসিংহের ১নং অষ্টধার ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক আরমান । নতুন করে দায়িত্ব পাওয়ার পর তিনি ইউনিয়নের সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। 

১নং অষ্টধার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রস্তুতিকালীন  সময় সহ যে সকল কার্যক্রম গ্রহন করা হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হলঃ

বিশেষ কাজ :

​​​১. অষ্টধার ইউনিয়নের সেনেরচর,রেহাই তারাপুর ও ঝাপারকান্দা নদী ভাঙ্গন রোদে একাধিকবার নদী খনন।

২. একটি ১০ শয্যা বিশিষ্ট "মা ও শিশু হাসপাতাল" অনুমোদন, কর্তৃপক্ষ একাধিকবার স্থান পরিদর্শনে আসেন।জমি অধিগ্রহণ এর পর নির্মান কাজ শুরু হবে।

৩. নিমতলা ও মশিউর নগর রেলওয়ে স্টেশন দুটি একত্র করনের জন্য টিকেট কাউন্টার নির্মান ও নতুন ভবন সরকারী অনুমোদন প্রক্রিয়াধীন।

৪. পোষ্টাল কোড ২২০৫ অষ্টধার বাজার অন্তর্ভুক্তি করণ প্রক্রিয়া। পাসপোর্ট সহ অনলাইনে ঠিকানা ব্যবহারে বিড়ম্বনার শিকার হতে হয়।

৫. প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন। এর মাধ্যমে অপরাধ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে।

৬. ইউনিয়নের যে সকল রাস্তার আইডি নেই এমন ১৮টি রাস্তার আইডি করণের উদ্যোগ গ্রহণ।

৭. করোনা মহামারীতে রোজার মাসের জন্য ২হাজার পরিবারকে (ভালো মানের চাল ১০ কেজি+ডাল ১কেজি+আলু ২কেজি+পেঁয়াজ ২কেজি+রসুন ১কেজি+ রূপচাঁদা তৈল ২ লিটার +এসিআই লবণ ১কেজি+সোলা ১কেজি)=মোট ২০কেজি করে খাবার সামগ্রী বিতরণ করা হয়। যার আর্থিক মূল্য প্রায় ২৮লাখ টাকা।

৮. পারিবারিক উদ্যোগে প্রতিবছর ঈদুল ফিতরে ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ১০-১৫ লক্ষ টাকার মূল্যমানের নগদ অর্থ অথবা কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়।

৯. পারিবারিক উদ্যোগে প্রতিবছর শীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

যে সকল রাস্তা পাকা হয়েছে/হচ্ছে তার তালিকা:

১. মশিউর নগর থেকে চাঁনপুর ১কিঃমিঃ।

২. অষ্টধার বাজার থেকে আমীন মোর ১.৫ কিঃমিঃ।

৩. অষ্টধার এতিমখানা থেকে ডিসির বাড়ী পর্যন্ত ৫০০ মিঃ।

৪. বালিয়া পাড়া মোর থেকে কাউনিয়া সাইনবোর্ড রাস্তা ১কিঃমিঃ।

৫. কাউনিয়া সাইনবোর্ড থেকে মহিষমারি ফরাজি বাড়ি ব্রিজ পর্যন্ত ১.২ কিঃমিঃ।

৬. বালিয়াপাড়া কবরস্থান মোড় থেকে সেনেরচর প্রাইমারি স্কুল ৫০০মিঃ।

৭. নিমতলা বাজার থেকে মনির ফকিরের বাড়ি পর্যন্ত ৫০০ মিঃ।

৮. পান্ডাপাড়া মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ৬০০মিঃ।

৯. নিমতলা থেকে খামার বাজার রাস্তার হেলালের দোকান থেকে মাদ্রাসা পর্যন্ত ৬০০মিঃ।

রাস্তা সলিং ও হেয়ারিং বন্ড করন:

১. আব্বাস ডাক্তার বাড়ি মোড় থেকে মধুমারি ব্রিজ পর্যন্ত হেয়ারিং বন্ড করণ।

২. নিমতলা পশ্চিম পাড়া থেকে শসা গণি মিয়ার বাড়ী পর্যন্ত সংযোগ সড়ক হেয়ারিং বন্ড করন।

৩. হৃদয় মোড় থেকে কুঠুরাকান্দা পূর্বপাড়া পর্যন্ত হেয়ারিং বন্ড করণ।

৪. বালিয়াপাড়া আলিম মাদ্রাসা থেকে সেনেরচর পর্যন্ত হেয়ারিং বন্ড করন।

৫. ভুগলী সিরাজ মুন্সির বাড়ি থেকে নলজুড়া পাকা রাস্তা পর্যন্ত সোলিং করণ।

৬. ঝাপারকান্দা খলিল গোয়ালের বাড়ি থেকে নদীর ঘাট পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই,হেয়ারিং বন্ড ও সলিং করণ।

৭. নিমতলা মনির ফকিরের বাড়ী থেকে মুক্তাগাছা জিসি রোড পর্যন্ত রাস্তার হেয়ারিং বন্ড ও সলিং করন।(যে অংশ বাকী আছে টেন্ডার হয়েছে কাজ শুরু হবে)

৮. ভুগলি কালাম পোল্ট্রি থেকে মজি পুলিশের বাড়ি পর্যন্ত সোলিং করণ।(আজি মেম্বার বাড়ী পর্যন্ত সোলিং করা হবে।)

৯. কাউনিয়া সাইনবোর্ড মোড় থেকে তোতা মেম্বারের বাড়ির রাস্তা আংশিক সলিং করন।(বাকী অংশ সোলিং করা হবে)

১০. ভুগলী সরকার বাড়ী থেকে মসজিদ পর্যন্ত সোলিং করণ

১১. মহিষমারী সাইদুল মেম্বারের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেয়ারিং বন্ড করন।

১২. মহিষমারী সাইদুল মেম্বারের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেয়ারিং বন্ড করন।

১৩. মশিউর নগর বাজার রফিজের দোকান থেকে লিটন ডাক্তারের দোকান পর্যন্ত রাস্তা ঢালাই করণ।

১৪. পান্ডাপাড়া বাবলু চেয়ারম্যান সাহেবের বাড়ীর সামনের কাঁচা রাস্তা হেয়ারিং বন্ড করণ।(টেন্ডার হয়েছে কাজ শুরু হবে)

যে রাস্তা গুলো পাকা করণ প্রক্রিয়াধীন:

১. ঝাপারকান্দা পাকার মাথা থেকে নদীর ঘাট।

২. ভুগলী কালী মন্দির থেকে পশ্চিম ভুগলী।

৩. বলিয়াপাড়া পাকা রাস্তা থেকে প্রাইমারী স্কুল হয়ে জুলুমেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তার ৬০০ মিঃ।

৪. নিমতলা বাজার থেকে মুক্তাগাছা জিসি রাস্তার বাকী অংশ।

৫. নিমতলা থেকে খামার বাজার রাস্তার বাকী অংশ।

৬. নামা কায়দাপারা থেকে সাইনবোর্ড রাস্তার বাকী অংশ।

৭. তারাপুর সেনেরচর থেকে সর্দার বাড়ী প্রাইমারী স্কুল।

৮. মশিউর নগর বাজার থেকে মধুমারীর চর।

৯. অষ্টধার হৃদয় মোড় থেকে ফাত্রাপাড়া।

বিশেষ বরাদ্দ:

১. বালিয়া পাড়া কবরস্থানের টিনসেড ঘর নির্মাণ।

২. চানপুর শের মাহমুদ সরকার ঈদগাহ মাঠের কাতার পাকা করন।

৩. চরশসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাটি ভরাট ।

৪. ঝাপারকান্দা কবরস্থানে মাটি ভরাট ।

৫. কুটুরাকান্দা পূর্বপাড়া মসজিদের সামনে গাইডওয়াল নির্মাণ ।

৬. কুঠুরাকান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের রাস্তা সোলিং করণ।

৭. কাউনিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাটি ভরাট ও গেইট নির্মাণ।

৮. ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বর্ষা মৌসুমে নিয়মিত কাঁচা রাস্তা সংস্কার।

মসজিদে অনুদান:

ইউনিয়নের ৬৩টি মসজিদের ৪৬টিতেই ব্যক্তিগত/সরকারী অনুদান দেওয়া শেষ হয়েছে।

পর্যায়ক্রমে ৬৩টি মসজিদেই অনুদান দেওয়া হবে ইনশাআল্লাহ্।

শিশু-তরুণ ও যুবকদের সামাজিক নিরাপত্তা ও খেলাধুলা:

১. শিশু ও তরুণ প্রজন্ম আমার অনুপ্রেরণার উৎস সারাবছর তাদেরকে মানুষিক ও শারীরিক ভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়েছে। যাতে করে তাদের নিজেদের মধ্যে সামাজিক বন্ডিং ও পরিচিতি তৈরি হয়।

২. তি বছর ইউনিয়নের প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে।

৩. তরুণ ও যুব সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের যেকোনো অভিযোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা নিরাপদ বোধ করে।

৪. শিশুদের উৎসাহ দিতে নিয়মিত স্কুল পরিদর্শণ।

এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে :

নাগরিকদের ভোগান্তি কমাতে চেয়ারম্যান এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। পরিচয়পত্র বা নাগরিক সনদের মতো জরুরি কাগজপত্র পাওয়ার প্রক্রিয়াকে তিনি অতি সহজলভ্য করেছেন। ইউনিয়ন পরিষদের বদলে ইউপি সদস্যদের মাধ্যমে সহজেই মিলছে এসব সনদ। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কর্মরত এই ইউনিয়নের বাসিন্দাদের সুবিধার্থে সেখানেও প্রয়োজনীয় কাগজপত্র জমা রাখার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি চাকরির মাঠ বা নিয়োগ পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের সতর্ক করা এবং সরাসরি মাঠে গিয়ে বিনামূল্যে কাগজপত্র সত্যায়িত করে দেওয়ার মতো ব্যতিক্রমী সেবা দিয়ে তিনি তরুণ সমাজের মন জয় করেছেন।

মামলা শূন্যের কোঠায়, সুশাসনে জোর:

সামাজিক নিরাপত্তা ও বিরোধ নিষ্পত্তিতে অষ্টধার ইউনিয়ন এখন জিরো টলারেন্স নীতিতে চলছে। নিয়মিত ‘গ্রাম আদালত’ পরিচালনার মাধ্যমে মামলা-মোকদ্দমার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে "নকশা ও বৈধ কাগজ যার, জমি তার"—এই কঠোর নীতি বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ প্রশ্রয় দেওয়া হয় না।

ভবিষ্যতের প্রতিশ্রুতি:

নতুন করে দায়িত্ব পাওয়ার পর চেয়ারম্যান জানান, দেশে বা দেশের বাইরে অবস্থানরত ইউনিয়নের যেকোনো নাগরিকের প্রয়োজনে তিনি সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করেছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, আড়াই বছরের এই সফল কার্যক্রম অষ্টধার ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের পথ সুগম করেছে। আগামী দিনে এই ইউনিয়নের উন্নয়ন আরও বেগবান হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

 

Your application license has expired!
Contact bdtask.com