Dailyreport Live
Dailyreport Live
Sunday, 31 May 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

ঈদুল আজহা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ময়মনসিংহের মুক্তাগাছায় প্রয়াত সাবেক জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের নামে আয়োজিত একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বিদ্যালয় মাঠে এসএসসি ২০০৬ ব্যাচের সিক্স সিক্সার্স এবং ২০২৩ ব্যাচের আনবিটেবল-২৩ দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আনবিটেবল-২৩ দল ১-০ গোলে সিক্স সিক্সার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবল প্রিমিয়ার লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন (রুহুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবীবুর রহমান হীরা, সাবেক শিক্ষক লুৎফর রহমান এবং লীগের যুগ্ম আহ্বায়ক খাদেমুল আলম, আজহারুল ইসলাম, নাজমুল হাসান সুরুজ, নাজমুল হাসান সাগরসহ অনেকে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করেন।

খেলার উদ্বোধন করেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

Your application license has expired!
Contact bdtask.com