Dailyreport Live
Dailyreport Live
Tuesday, 19 May 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল কামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া (৪০), নূর আলম (৩০) ও তানজিদ জাহান বাবু। তাঁদের সবার বাড়ি কামালপুর ইউনিয়নে। মাসুদ মিয়া ওই এলাকার আতর আলীর ছেলে, নূর আলম বাবুল মিয়ার ছেলে এবং তানজিদ জাহান একেএম সরোয়ার জাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কামালপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানকালে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ও তাঁর দুই সহযোগী নূর আলম এবং তানজিদ জাহান বাবুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Your application license has expired!
Contact bdtask.com