Dailyreport Live
Dailyreport Live
Thursday, 14 May 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ অঞ্চলের সিঙ্গাপুর প্রবাসী অভিভাবকদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে কেশরগঞ্জ বাজারের শাফি ইন্টারন্যাশনাল স্কুলে ব্যাতিক্রমি এ অনুষ্ঠানের আয়োজন করে আশেপাশের সিঙ্গাপুর প্রবাসীদের অভিভাবকরা।  

এতে উঠে আসে তাদের সন্তানদের সাফল্য নিয়ে আলোচনা। এছাড়াও প্রবাসীদের অভিভাবকরা বিভিন্ন অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, বড়খিলা এলাকার সিঙ্গাপুর প্রবাসী রাজীব হোসেন সাদ্দাম উপযুক্ত খরচে এলাকার অনেক যুবকদের প্রবাসে নিয়ে সাফল্যের পথে পৌঁছে দিয়েছেন। এতে এলাকাবাসী উপকৃত। এছাড়াও বর্তমানে সাদ্দাম খান সামাজিক উন্নয়নে ব্যপক ভূমিকা রাখছেন বলেও জানান তারা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদ্দাম খানের পিতা আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ খান, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক, কেশরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন। এতে অত্র অঞ্চলের প্রবাসী অভিভাবকমন্ডলীরা উপস্থিত ছিলেন। কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ।

Your application license has expired!
Contact bdtask.com