Dailyreport Live
Dailyreport Live
Thursday, 30 Apr 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

রেজাউল রেজা, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠক-গ্রাহকসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অভিজ্ঞ সম্পাদক, দক্ষ কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টায় অল্প সময়েই এ সাফল্য অর্জিত হয়েছে।

পত্রিকাটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় ডাকবাংলো মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আরী লাভলু এবং আরিচা বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের রিপোর্টার বাবুল আক্তার মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের শিবালয় প্রতিনিধি ইমরান নাজির।

এ সময় বক্তব্য রাখেন দৈনিক আল-আযান বার্তার সম্পাদক শিপন আহম্মেদ, দৈনিক বাংলার জাগরণ জেলা প্রতিনিধি আকাশ চৌধুরী, জনবাণী জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের চেতনা জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান খান, রূপসী বাংলা উপজেলা প্রতিনিধি রাজিব আহসান মান্নু এবং প্রতিদিনের কাগজ প্রতিনিধি বাদশা খান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হাসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন, সমাজকর্মী দীনেশ সরকার, অহিদুল কাজী, শান্ত সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিষা রানী কর্মকার বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। সমাজের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের জন্য সঠিক তথ্য নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে দেশ রূপান্তর সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Your application license has expired!
Contact bdtask.com