Dailyreport Live
Dailyreport Live
Saturday, 11 Apr 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

ম‌তিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটির চাপায় সাইমুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকালে বকশীগঞ্জ উপজেলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সাইমুন স্কু‌লে যাওয়ার প‌থে উপজেলা মোড় অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত ভটভটি তাকে চাপা দেয়। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায় এবং রাস্তায় লুটিয়ে পড়ে। উপস্থিত পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত সাইমুন বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির দশম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, উপজেলা মোড় এলাকায় বেপরোয়া গতিতে ইঞ্জিনচালিত ভটভটি ও নসিমন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এর এক‌টি স্থায়ী সমাধা‌নের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হো‌সেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Your application license has expired!
Contact bdtask.com