
রেজাউল করিম রেজা মানিকগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খলসী ইউনিয়নের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ খাঁন মজলিশ। পবিত্র ঈদুল ফিতরকে তিনি জানিয়েছেন “ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও একতার উৎসব” হিসেবে।
ডাঃ খাঁন মজলিশ তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,
“পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতর আমাদের মধ্যে আনন্দ, ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা নিয়ে আসে। এই সময় আমরা সকলকে উৎসাহিত করি একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ দেখাতে। বিশেষত আমাদের ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“ঈদের এই খুশি যেন ধনী-গরিব, বড়- ছোট- বাচ্চা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সমাজের বিত্তবান এবং সচেতন নাগরিকদের প্রতি আমার আহ্বান, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের ঈদের আনন্দে ভাগাভাগি করে নেন।”
ডাঃ খাঁন মজলিশ তাঁর বার্তায় খলসী ইউনিয়নের সকল পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন এবং বলেন,
“আমাদের ইউনিয়নবাসী যেন সবসময় ঐক্যবদ্ধ থাকে। শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক সমাজ গঠনে প্রত্যেকে ভূমিকা রাখুক—এই কামনা করি। আমি আশা করি, ঈদ আমাদের সকলের জীবনে আনন্দ, আশা এবং ইতিবাচক শক্তি যোগ করবে।”
স্থানীয়রা জানিয়েছেন, ডাঃ খাঁন মজলিশের এই উদ্যোগে তারা খুশি হয়েছেন এবং তাকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক দলের সাধারণ মানুষও এই বার্তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
খলসী ইউনিয়নের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, নেত্রীত্বের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ডাঃ খাঁন মজলিশ স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয়তা ও সন্মান বাড়াচ্ছেন