Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 18 Mar 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক, জামালপুর:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার ৫নং ইটাইল ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের শৈলেরকান্দা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় দরিদ্র ও দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সফি। তিনি তার বক্তব্যে বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম রোকন মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দর আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবু নাঈমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সুবিধাবঞ্চিত মানুষরা ঈদের আগে এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই শাড়ি ও নগদ অর্থ তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Your application license has expired!
Contact bdtask.com