Dailyreport Live
Dailyreport Live
Monday, 09 Mar 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান শেষে সমাগত মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন উপলক্ষে ময়মনসিংহ মহানগরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল হক।

এক শুভেচ্ছা বার্তায় মো. মঞ্জুরুল হক বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা।"

তিনি আরও বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই এই আনন্দ পূর্ণতা পাবে। তাই আসুন, আমরা সবাই সামর্থ্য অনুযায়ী আমাদের আশপাশের দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।"

শুভেচ্ছা বার্তায় তিনি ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সকল নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পরিশেষে তিনি বলেন, "ঈদ মোবারক! সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক।"

Your application license has expired!
Contact bdtask.com