
গাইবান্ধায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি গ্রেফতার ।
আজ (০৮ মার্চ ) রবিবার দুপুরে র্যব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়,সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব -০৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ আভিযানিক দল ০৭/০৩/২০২৬ তারিখ রাত ১০.৫০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাচী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুনট পূর্ব পাড়া গ্রামস্থ জয়পুরহাট থেকে মোকামতলাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আলোচিত মামলার প্রধান আসামি মোঃ আবু সাঈদ ওরফে মিষ্টার (৩৮), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মিয়া, সাং-সোনাতলা সাখইল, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।