Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 04 Mar 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে জলমহাল ইজারা প্রদানে নিজেদের বেঁধে দেয়া ইজারাশর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইজারা প্রদানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের নামুড়ি চন্দ্রপুর মৎস্যজীবি সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৎস্যজীবি সমিতির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নামুড়ি চন্দ্রপুর মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আদিতমারী উপজেলার মৎস্যজীবিদের জীবিকার একমাত্র অবলম্বন নামুড়ির বিল। আমরা সকল মৎস্যজীবি উক্ত নামুড়ির বিলের তীরবর্তি এলাকার গরিব মৎস্যজীবি। এই জলমহালে মাছ চাষ ও মাছ শিকার করে চলে আমাদের সংসার। সরকারী এ জলমহালটি প্রতি ৩ বছর পর দরপত্রের মাধ্যে ইজারা প্রদান করে সরকার। চলতি বছরের জানুয়ারিতে দরপত্র আহবান করে নামুড়ির বিল জলমহাল ইজারা প্রদান কমিটি। দরপত্র অনুযায়ী গত ২৯ জানুয়ারি দরপত্র জমা করি এবং ১৫ ফেব্রুয়ারি দরপত্র খোলা হয়। এরপর নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। 

 শর্তাবলির প্রথমেই রয়েছে, জলমহালের নিকটবর্তি বা তীরবর্তি যেসকল প্রকৃত মৎস্যজীবি সমিতি বা সংগঠনকে জলমহাল বন্দোবস্ত প্রদানে অগ্রাধিকার দেয়া হবে। যদি নিকটবর্তি না থাকে সেক্ষেত্রে পাশ্ববর্তি উপজেলা বা জেলা থেকে সমন্বয় করা হবে। 

ইজারা দরপত্রের প্রথম শর্তটি ভঙ্গ করে পছন্দের এবং ৩৫ কিলোমিটার দুরবর্তি সদর উপজেলার দেউতিরহাট মৎস্যজীবি সমবায় সমিতির নামে এ জলমহালটি ৩ বছরের জন্য বরাদ্ধ দেয়ার পায়তারা করছে কর্তৃপক্ষ। প্রথম শর্তানুযায়ী জলমহালের নিকটবর্তি ও তীরবর্তি আরো দুইটি সমিতি দরপত্র জমা করলেও আমাদেরকে জলমহাল বরাদ্ধ দেয়া হয়নি। দরপত্রের ফলাফলও প্রকাশ্যে নেয়া হয়নি। আমরা জানতে চাইলে কোন ভাবে সহায়তা করা হয়নি। আমাদের প্রতিয়মান হচ্ছে, গোপনে দুরবর্তি পছন্দের সংগঠনকে এ জলমহাল ইজারা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

 সংবাদ সম্মেলনে মৎস্যজীবিরা বলেন, দীর্ঘ দিন ধরে জলমহালের তীরবর্তি মৎস্যজীবিরা এ জলমহালটি ইজারা নিয়ে রক্ষনাবেক্ষণ করে জীবিকা নির্বাহ করছি। নিয়ম ভঙ্গ করে সেই জলমহালটি দুরবর্তিদের বন্দোবস্ত দেয়ার পায়তারা চলছে। যার প্রতিবাদ করার মত কোন শক্তি নেই আমাদের মত ক্ষুদ্র মৎস্যজীবি জেলেদের। আমাদের মত গরিব মৎস্যজীবিদের পেটে লাথি মারা হয়েছে। আমরা এ অন্যায় অনিয়মের ন্যায় বিচার চাই। একই সাথে তাদের পরিবার পরিজনদের পেটের কথা চিন্তা করে জলামহালটি ইজারা প্রদানের বিবেচনা করতে সরকারের উচ্চ মহলের কাছে দাবি জানানো হয়েছে। 

সংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সমিতির সভাপতি সেবারাম দাস বলেন, দেউতিরহাট মৎস্যজীবি সমিতি'র কার্যক্রম শুধু মাত্র সদর উপজেলার মধ্যে থাকবে বলে সনদে বলা হয়েছে। অথচ সেই সদর উপজেলার সমিতিকে আদিতমারী উপজেলা তথা জলমহালের নিকটবর্তি আমাদের সমতির খাবার তুলে দেয়া হচ্ছে। এমনটা হলে আমরা গরিব জেলেরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব? ।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

লালমনিরহাট জেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, সরকার দরপত্রে শর্তাবলি দিতে বলেছে তাই দেয়া হয়েছে। শর্তভঙ্গ হলেও রাজস্ব বাড়াতে এমনটা করা হয়েছে। জলমহালটি আদিতমারী উপজেলায় হলেও সদর উপজেলা থেকে দুরে নয়। 

Your application license has expired!
Contact bdtask.com