Dailyreport Live
Dailyreport Live
Monday, 02 Mar 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

প্রসাদ দাস, ময়মনসিংহ 

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষের প্রার্থী এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উপজেলার ৩নং তারাটি ইউনিয়ন, বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কালার দক্ষ নেতৃত্বে ৮ ও ৯নং ওয়ার্ডের ফলাফল।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, জাকির হোসেন বাবলু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৭ হাজার ৩৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে পুরো তারাটি ইউনিয়নে ধানের শীষ পেয়েছে ১০ হাজার ৯৩৪ ভোট, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোট ছিল ৯ হাজার ৮৪।

তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে তারাটি ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড। এই দুটি ওয়ার্ডে ধানের শীষ ৩ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার পেয়েছে ২ হাজার ১৫৮ ভোট। এতে দেখাযায় ধানের শীষ দাঁড়ি পাল্লা চেয়ে ১ হাজার ২১ ভোটে এগিয়ে। 

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে সর্বশেষ গণনায় এই দুটি ওয়ার্ড থেকেই সর্বোচ্চ ভোটের ব্যবধান তৈরি হয়, যা পুরো ইউনিয়নের ফলাফলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বড় ধরণের প্রভাব ফেলেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আশরাফুল ইসলাম কালার নিরলস পরিশ্রম, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে তার নিবিড় সম্পর্কের কারণেই এই দুটি ওয়ার্ডে বিএনপির এমন অভাবনীয় সাফল্য এসেছে।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ৩নং তারাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কালা বলেন, “জাকির হোসেন বাবলু ভাই আমাদের নেতা, আমাদের অভিভাবক। তার সততা, যোগ্যতা এবং বিগত দিনের ত্যাগ ও পরিশ্রম দেখেই সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই বিজয় মুক্তাগাছার আপামর জনতার বিজয়।”

নব-নির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন বাবলুও আশরাফুল ইসলাম কালার সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকেসহ ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

Your application license has expired!
Contact bdtask.com