Dailyreport Live
Dailyreport Live
Friday, 27 Feb 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

প্রতিবেদক: মোঃ ফরহাদ, ময়মনসিংহ 

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন ওই এলাকার আমছর আলীর ছেলে। শুক্রবার ২৭ তারিখ, সকাল ৯টার দিকে স্থানীয় পথচারীরা রেললাইনের পাশে লাশটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে অষ্টধার সাহেব বাড়ি রেললাইনের পাশে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমায়

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুমনের পরিবার ও এলাকাবাসী ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।”

Your application license has expired!
Contact bdtask.com