বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Dailyreporttm_20260503_164611_0000

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে সুখী (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুখী ওই গ্রামের আব্দুল মালেক খোকার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে ১টা থেকে ১টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময় সবার অজান্তে বসতঘরের কাঠের ধরনার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। পরে তার সহপাঠী ও প্রতিবেশী বান্ধবী রুবিনা আক্তার ঘরে ঢুকে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com