বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী

Dailyreporttm_20260704_141911_0000

মতিন রহমান | বকশীগঞ্জ, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চলতি অর্থ বছরের মধ্যেই ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)। শনিবার (৪ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বকশীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে এই হাসপাতালটিকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। আমি আশাবাদী যে, চলতি অর্থ বছরের মধ্যেই এর বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পর্যাপ্ত ওষুধের সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা সুবিধা পায়।

এর আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬ কিলোওয়াট নতুন সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, যা চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রতিমন্ত্রী হাসপাতালের অপারেশন থিয়েটার ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, পৌর বিএনপির, সভাপতি এডভোকেট আনিছুজামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, একই দিনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জে আরও বেশ কিছু উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com