বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ২

Teal Corporate Business Conference Zoom Virtual Background_20260621_171515_0000

মতিন রহমান,বকশীগঞ্জ জামালপুর | 

জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মাদক বহনকারী অবস্থায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা নিরলস কাজ করছি। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ কাজে আমি জনগণের সহযোগিতা চাই।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com