বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

Dailyreporttm_20260715_145603_0000

মতিন রহমান, বকশীগঞ্জ,জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের গোয়ালগাঁও জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদক সেবনের ফলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গোয়ালগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com