ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম খান 

Dailyreporttm_20260508_100016_0000

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুঁটিজানা ইউনিয়নে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে ঘিরে আলোচনায় তরুণ ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন খান। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে কিছু উন্নয়ন ও সহায়তামূলক কাজ করার কারণে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে তিনি ব্যক্তিগত উদ্যোগ এবং প্রবাসে থেকেও কয়েকটি অসচ্ছল পরিবারের জন্য বসতঘর নির্মাণে সহায়তা করেছেন। 

পাটুলী গ্রামের বাসিন্দা মোছাঃ হেপ্পী আক্তার বলেন, “আগে অনেক কষ্টে ছিলাম, এখন থাকার মতো ঘর হয়েছে, এটা আমাদের জন্য বড় স্বস্তি।”

বরখিলা এলাকার স্থায়ী বাসিন্দা উপজেলা বিএনপির নেতা শামসুর রহমান সুমন জানান, তার প্রতিষ্ঠানে স্থানীয় কয়েকজন তরুণ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এছাড়াও অর্ধশত এলাকার তরুণ যুবককে নিজস্ব সহায়তায় বিদেশ পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

সেন্টারে কর্মরত কামাল হোসেন তিনি বলেন, আমি “এখানে কাজ পাওয়ায় পরিবারের খরচ চালাতে পারছি।”

সরেজমিনে কেশরগঞ্জ বাজারে অবস্থিত ‘সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিদর্শনকালে দেখা যায়, সেখানে নিয়মিত রোগী আসা-যাওয়া করছেন। তবে সেবা কার্যক্রম, চিকিৎসক ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। 

স্থানীয়দের মতে , তিনি নিজ উদ্যোগে এলাকার কিছু সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে সহায়তা করেছেন। তবে এসব কার্যক্রমের বিষয়ে কোনো সরকারি প্রকল্প বা বরাদ্দ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুঁটিজানা ইউনিয়নের একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যক্তিগত উদ্যোগে কিছু সামাজিক কর্মকাণ্ড এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এসব উদ্যোগের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও পরিকল্পিত বাস্তবায়নের জন্য সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদ্দাম হোসেন খানকে চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার আলোচনা স্থানীয় পর্যায়ে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতা ঘোষণা করেননি।

সাদ্দাম হোসেন খান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মানুষের মতামত ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ প্রতিনিধ।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com