পাথরঘাটায় জমি নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে আহত; আহত ৪

Dailyreporttm_20260704_170003_0000

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ মোট চারজন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াস, আলেয়া বেগম ও সাবিনা বেগম।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা জাহাঙ্গীরের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং অন্যদের লাঠিসোঁটা দিয়ে মারধর করে। দুই নারীকে শ্লীলতাহানি ও কামড় দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে হামেজের ছেলে বাচ্চু, সুলতান ও নুর আলম এবং হোসেনের ছেলে লিটনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি জমির কাগজপত্র অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হলে এ হামলার ঘটনা ঘটে

আহত জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া তাদের জমির দলিল জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় চৌকিদার সোবহান জানান, তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছিলেন। তবে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা সরে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে একটি দা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com