মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, মা-মেয়েসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান

IMG-20260504-WA0002

মোঃ ফরহাদ আলী, ময়মনসিংহ 

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান—যাদের মধ্যে রয়েছেন মা-মেয়ে ও এক নারী আইনজীবী।

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা ইউনিয়নের মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩২ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার রুহিলি শৈলিকান্দা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩২) ও তার মেয়ে খোশনুর জাহান (১২)। অপর নিহত চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), পেশায় একজন আইনজীবী। তিনি ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, শিউলি আক্তার সৌদি প্রবাসী স্বামীর পাঠানো টাকা তুলে জামালপুরে ফিরছিলেন। অন্যদিকে, চৌধুরী হোসনে আরা বেগম ছোট মেয়ে তামান্না মুনতাকিনকে নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন নারীকে ঢাকায় পাঠানো হয়েছে এবং সিএনজি চালক সোহেল মিয়া (২৬) চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com