টেকসই কৃষি উন্নয়নে বকশীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Dailyreporttm_20260622_160624_0000

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে কৃষিকে আধুনিকায়ন এবং পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২২ জুন) বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্প কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সক্ষম করে তুলছে। এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি দীর্ঘমেয়াদী টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com