জামালপুরে লাগেজে মিলল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

Dailyreporttm_20260623_165743_0000

মতিন রহমান, জামালপুর | 

জামালপুরের ইসলামপুরে একটি লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বেনুয়ারচর এলাকার মাছ চাষি আলমাছ তাঁর মৎস্য প্রকল্প পরিদর্শনে যান। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে একটি লাল রঙের লাগেজ পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতরে ওই যুবকের মরদেহ দেখতে পায়।

ডিগ্রিরচর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মরদেহটি উদ্ধারকারী পুলিশের একটি সূত্র জানায়, লাগেজ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহটি বেশ কয়েক দিন আগের হওয়ায় তা বিকৃত ও অর্ধগলিত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com