- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর , ২০২৫
কবীর উদ্দিন সরকার হারুন, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দুর্বৃত্তদের গুলিতে আহত ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আখতারুল আলম ফারুক।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, অ্যাডভোকেট আজিজুল হক, আশিকুল হক আশিক, শাহীনুর মল্লিক জীবন, অ্যাডভোকেট রেজাউল করিম, জাকির হোসেন খান বাপ্পী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এ. কে. এম. শমশের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন এবং ওসমান হাদীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সকলের সুস্থতা কামনা করেন।

